চিটফান্ড;এক নিরুপায় মানুষের গল্প
চিটফান্ড;এক নিরুপায় মানুষের গল্প আমিওতো প্রতারিত তো রীতিমত গিয়ে আমি সব করলাম। সঞ্জয়দা ডাক দিল, "তুমি সব রীতিনীতি জানো তো ? তোমাকে মাসে একটা টার্গেট দেওয়া হবে, এত টাকা জমা করতে হবে। তুমি যেমন দ্বিগুণ টাকা পেয়েছ, তেমন লোকদেরকে বোঝাতে হবে। এজন্য তোমাকে প্রশিক্ষণ দেওয়া হবে। তার জন্য তোমাকে কিন্তু এখানে কিছুদিন থাকতে হবে। আমি তো বেজায় খুশি হয়ে বললাম, " অবশ্যই থাকবো।" সেদিন বাড়ি গিয়ে রুম্পা কে সব ব্যাপারটা বললাম। রুম্পা শুনে খুব খুশি হলো। তারপর দিন থেকে আমার ট্রেনিং চালু হলো। এক সপ্তাহ চলল। কি করে লোককে বোঝাতে হবে, কি বলতে হবে সব কিছুই বলল। এটাও বলে দিল আমাদের লক্ষ্য লোকের সাহায্য করা। আমরা বড়লোক দের কাছ থেকে টাকা নিয়ে গরীবদেরকে দিই, এভাবে আমাকে বলতে লাগলো। আমি অত চালাক চতুর নই, ভাবলাম যদি আমি কিছু সাহায্য করতে পারি তো করব। এই কথা ভেবে তারপর থেকে শুরু করলাম আমি প্রচার। গ্রামে এসে অনেক কে বললাম। ব্যাপারটা শুনে অনেকেই রাজি হলো। সেই মাসে আমি দু লাখ টাকা কোম্পানিতে জমা দিলাম। কোম্পানির লোক খুব খুশি হল যে আমি এক মাসে এত টাকা জমা দিয়ে দিলাম। তিন চার মাসে আমি...